আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ঢাকা বিশ্ববিদ্যালয়ের লালকুঠি সাহিত্য পরিষদেরে উদ্দ্যগে “রাহবার সাইয়েদ আলী খামেনেয়ী (রহ) এর শাহাদাত, ইরানে হামলা, মুসলমানদের প্রতিরোধ সংগ্রাম ও সফলতা সম্পর্কে শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক, লালকুঠি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও লালকুঠি দরবার শরীফের গদিনশিন পীর—ড. মাওলানা আহসানুল হাদীর সৌভাগ্যময় সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের সম্মানিত কালচারাল কাউন্সিলর—সাইয়েদ রেজা মীর মোহাম্মাদি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা ও ফারসি জগতের নন্দিত গবেষক, লেখক ও শিক্ষকবর্গ—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের সাবেক চেয়ারম্যান, চলমান অধ্যাপক ও মানারাত ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. আবদুস সবুর খান; বিশিষ্ট গবেষক ও গ্রন্থকার মোহাম্মদ আবদুল হাই; আন্তর্জাতিক আল-কুদস চেতনার বাংলাদেশ শাখার সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান; ইরান-গবেষক ও ইসলামী চিন্তাবিদ হুজ্জাতুল ইসলাম ড. আনোয়ারুল কবীর; গবেষক ও লেখক শাইখ উছমান গনী; বাংলা একাডেমির গবেষক ও ভাষাসংস্কারবিদ কবি শাহ সিদ্দিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক কবি ও কন্ঠশিল্পী জনাব শাহনওয়াজ তাবীব, লালকুঠি সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা সদস্য জনাব আবু যায়ীদ অহিদুল হক, নূরুন নবী, প্রিন্সিপাল ক্বাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রিন্সিপাল আব্দুল মালেক, মো ইব্রাহীম খলীল, মো মনিরুজ্জামান, আবদুল্লাহ, মো নূরুল ইসলাম ভুইয়া, নাজিম, মো মমিন, আনোয়ার হোসেন, মো আব্দুর রহিম, মো মোশাররফ হোসেন, মহিউদ্দিন আহমেদ, তাইয়েব রেজা, মো ফরহাদ, কবি জয়নাল আবেদীন সুজন, মাশুক আহমেদ।
রাহবার সাইয়েদ আলী খামেনেয়ী ( র) কে নিবেদিত কবিতা পাঠ ও ইহুদি মার্কিন আধিপত্যবাদ ও সম্রাজ্যবাদ বিরোধী প্রতিবাদী কবিতা পাঠ করেন কবি আমিন আল আসাদ, কবি ও মর্সিয়া লেখক নূরুল মনির, কবি জাকির হোসেন খান, গোলাম রাব্বানী, আবদুল্লাহ প্রমুখ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ইসলামী সংগীত পরিবেশন করেন রেডিও টেলিভিশনের নিয়মিত সংগীত শিল্পী জনাব আজীজুল ইসলাম খান।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা আবু বকর সিদ্দিক, কবি ক্বারী ওবায়দুল্লাহ, বিশ্ব শান্তি সংস্থা বাংলাদেশের নির্বাহী সদস্য ইকবাল সরদার এবং কবি হুমায়ুন মোহাম্মদ।
মিলনমেলা ছিল স্মৃতি, আলোচনা, সাহিত্যিক অভিব্যক্তি এবং এক মানবিক সংহতির সূরভিতে ভরপুর—যেখানে ইতিহাস, প্রতিরোধ ও মানবতার স্বপ্ন একই সুতোয় গাঁথা হয়ে উঠেছিল একটি হৃদয়স্পর্শী সন্ধ্যায়।
Your Comment